১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে রাতযাপনের সুযোগ, বিভ্রান্তির পর সিদ্ধান্ত সংশোধন
গত বছরের প্রজ্ঞাপনের নিয়মে নভেম্বরে শুধু দিনে ঘুরে ফেরার বিধান বহাল থাকার ধারণা তৈরি হলে পরিবেশ মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত সংশোধন করেছে।
- পর্যটকেরা ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে যাতায়াতের পাশাপাশি রাতও কাটাতে পারবেন
- দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক, মাথাপিছু ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি, ট্রাভেল পাস বাধ্যতামূলক
- রাতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশসহ আগের বিধিনিষেধ বহাল