রাজশাহী সিভিল সার্জন ডা. এসআইএম রেজাউল করিম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” আগামী ১২ অক্টোবর থেকে রাজশাহী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে একযোগে শুরু হবে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এই কার্যক্রমের প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে, পরবর্তী ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
শিশুদের জন্ম নিবন্ধন সনদ ছাড়াই পর্যন্ত www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করলেই টিকা পাওয়া যাবে। সরকার নির্ধারিত কেন্দ্রে সবাই এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) পাবে।
এ মহৎ পদক্ষেপে রাজশাহীর ৫১৮টি কেন্দ্রে (২৭৮ শিক্ষা প্রতিষ্ঠান + ২৪০ কমিউনিটি কেন্দ্র) বিশাল সংখ্যক শিশু-কিশোরকে বিনামূল্যে টিকাদান নিশ্চিত করা হবে।
বিশেষজ্ঞদের মতে, টাইফয়েডের বিরুদ্ধে শিশুস্বাস্থ্যে এই টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। চলমান ডেঙ্গু ও অন্যান্য সংক্রমণ পরিস্থিতিতে এই গণটিকাদান কর্মসূচি রাজশাহীর মানুষের জন্য আশার আলো।